মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

ঢাকায় হতে পারে হালকা বৃষ্টি, দেশজুড়ে বৃষ্টি হতে পারে কখন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৭ বার

মৌসুমি বায়ু এ বছর নির্দিষ্ট সময়ের আগেই এসে পড়েছিল দেশে। এর ফলে মে মাসের শেষ দিকে বৃষ্টিও হয়েছিল অপেক্ষাকৃত বেশি। এর মধ্যে ছিল গভীর নিম্নচাপ। দুইয়ে মিলে বৃষ্টির পরিমাণ ছিল অনেকটাই। চলতি জুন মাসে দুই দফায় দেশজুড়ে বৃষ্টি হয়। তবে মাসের শেষ দিকে এসে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি বাড়তে পারে আগামী জুলাই মাসের শুরুর দিক থেকে। আর আজ শুক্রবার রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো স্থানে আবার ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ সকালে প্রথম আলোকে বলেন, আজ রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পরে এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকালও রাজধানীতে চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এরপরও গরম কমেনি। যদিও রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ বলেন, বর্ষার সময়ের আবহাওয়ার গতিপ্রকৃতিই এমন। এখন বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের ভাবটা যেতে চায় না। ভারী বৃষ্টি না হলে ঠান্ডা হয় না। কারণ, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে। এর কারণেই বৃষ্টি হলেও স্বস্তি মেলে না।
দেশে সাধারণত মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে ৩১ মে। এবার ২৪ মে এই বায়ু চলে আসে। সেই সঙ্গে আসে বৃষ্টি। আবার মে মাসের শেষ সপ্তাহে সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তাতে বৃষ্টিও বেড়ে যায়। চলতি জুন মাসের শুরুতে বৃষ্টি থাকলেও তা কমে যায়। তবে মাসের মাঝামাঝি দেশজুড়ে প্রবল বৃষ্টি হয়। তিন থেকে চার দিন এই বৃষ্টি চলে। তারপর আবার ২২ তারিখ থেকে বৃষ্টি কমে আসে। এখন বৃষ্টি যে একেবারে কমে গেছে, তা নয়। তবে একটানা বৃষ্টি বলতে যা বোঝায়, তা হচ্ছে না।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু এখন কিছুটা কম সক্রিয়। আর এর কারণে বৃষ্টিও কমে গেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখন বৃষ্টি একটু কম থাকলেও আগামী মাসের শুরুতে বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহের শুরুতে একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories