রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৭ বার

গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দুবাই শহর, আর সেই উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বর্ণের দামও। তবে দাম বাড়লেও থেমে নেই ক্রেতাদের আশা।, কারণ স্বর্ণের দোকানগুলোতেও বইছে অফারের ঝড়। একদিকে দাম বেড়ে ক্রেতাদের ভাবনায় ফেলে দিচ্ছে, অন্যদিকে চোখ ধাঁধানো ছাড়, এক্সচেঞ্জ স্কিম আর ডিএসএস র‍্যাফেল অফার ফের দিচ্ছে স্বর্ণের বাজারে প্রাণ। দুবাইয়ে স্বর্ণের বাজার আবারও উত্তপ্ত। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ দিরহাম বেড়ে দাঁড়িয়েছে ৩৭২.৭৫ দিরহামে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দেয়ায় বৈশ্বিক বাজারে এর প্রভাব পড়ছে।
এদিকে, ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পর অনেকে স্বর্ণের দামে বড় ধসের আশা করলেও, এখন পর্যন্ত তেমন কোনো পতন দেখা যাচ্ছে না। বরং, দাম রয়েছে ৩৬৮ থেকে ৩৭৩ দিরহামের মধ্যে, যা এখনো ক্রেতাদের জন্য সহনীয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।
স্বর্ণের খুচরা বিক্রেতারা বলছেন, দাম এখনো ৩৭৫ দিরহামের নিচে থাকায় বাজারে ক্রেতা ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। বিশেষ করে দুবাই সামার সারপ্রাইজ (ডিএসএস) উপলক্ষে শুরু হতে যাওয়া র‍্যাফেল ও ছাড় অফার নিয়ে আশাবাদী তারা।
এক বিক্রেতা বলেন, ‘স্বর্ণের দাম যদি ৩৭৫ দিরহাম ছাড়িয়ে যেত, তাহলে অনেকেই পিছিয়ে যেতেন। এখনো সময় আছে ক্রেতাদের আগ্রহ ফেরানোর।
গ্রীষ্মকালীন বিক্রির মৌসুমে স্বর্ণের দোকানগুলো এক্সচেঞ্জ অফার ও জিরো ডিডাকশন স্কিম চালু করেছে। অনেক প্রতিষ্ঠান পুরোনো গয়না দিয়ে নতুন গয়না নেয়ার ক্ষেত্রে ১০০ শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছে।
‘পিওর গোল্ড’-এর একজন মুখপাত্র বলেন, ‘আমরা হিরার গয়নায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি এবং এক্সচেঞ্জে পুরো দামের সমপরিমাণ ছাড় দিচ্ছি।
এছাড়া অন্যান্য ব্র্যান্ডগুলোও জুন-জুলাইয়ে একই ধরনের এক্সচেঞ্জ অফার চালু করেছে, যাতে ক্রেতারা পুরোনো গয়না দিয়ে সহজেই নতুন কেনার উৎসাহ পান।
তবে এখনো অনেক ক্রেতা দ্বিধায় রয়েছেন, কখন স্বর্ণ কেনা সবচেয়ে উপযুক্ত হবে? এজন্য সরাসরি নগদ লেনদেন অনেক কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। একজন বিক্রেতা বলেন, ‘মানুষ স্বর্ণের ভবিষ্যৎ দাম নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। এ কারণে এক্সচেঞ্জ অফারই এখন বড় হাতিয়ার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories