মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮০ বার

কলম্বোতে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয় দিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করেছিল বাংলাদেশ। ৮ উইকেটে ২২০ রান তুলে তারা দিন শেষ করে। ফলে প্রথম ইনিংসে সফরকারীদের স্কোরটা যে খুব বড় অবস্থানে পৌঁছাবে না তা অনুমেয়ই ছিল। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলল মোটে সাড়ে ৮ ওভার।
আর দলীয় পুঁজিতে যোগ হলো ২৭ রান। যার বড় কৃতিত্ব তাইজুল ইসলামের। তার ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ২৪৭ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।১৯৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের টেল-এন্ডার ব্যাটিংয়ে ৫০ রান পেয়েছে। সিংহলিজ স্টেডিয়ামে দ্বিতীয় দিনে তারা ব্যাট করেছে পৌনে এক ঘণ্টা। এই সময়ে ৩ রান বাদে বাকিটা এসেছে তাইজুলের ব্যাটে। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। এ ছাড়া মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, তাইজুল ৩৩ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন।
আগেরদিন প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের উইকেট দিয়েই ব্যাটিং ধসের শুরুটা হয় টাইগারদের। ১০ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪ রান করলেও তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যার প্রতিদান দিতে পারলেন না। এরপর বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৬ রানের মাথায় চারজনকে হারিয়ে বসে। সফরকারীরা কেবল পঞ্চাশোর্ধ রানের (৬৭) একটি জুটি পায় মুশফিক-লিটনের ব্যাটে। এ ছাড়া ব্যক্তিগতভাবে থিতু হয়েও বড় জুটি গড়তে পারেননি আর কেউই।
আজ দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। তাকে এলবিডব্লু করেছেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। আর অভিষিক্ত সোনাল দিনুশা তাইজুলকে ফেরান দিনেশ চান্দিমালের ক্যাচ বানিয়ে। তিনি ম্যাচে বাংলাদেশের পঞ্চম ত্রিশ পেরোনো ইনিংসটি খেললেন। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ও দিনুশা। এ ছাড়া বিশ্ব ফার্নান্দো নেন ২ উইকেট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories