বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

হঠাৎ করে ফেসবুক গ্রুপ নিষ্ক্রিয়, কারণ জানাল মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৩ বার

ফেসবুক ও ইনস্টাগ্রামে সাম্প্রতিক কিছু বিধিনিষেধের রেশ কাটতে না কাটতেই এবার ফেসবুক গ্রুপ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, হঠাৎ করেই অসংখ্য গ্রুপ নিষ্ক্রিয় বা নিষিদ্ধ হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, প্রথমে যুক্তরাষ্ট্রে অনেক গ্রুপ অ্যাডমিন বলেছেন, তারা কোনো ধরনের নিয়ম ভঙ্গ না করেও একাধিক গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে অসন্তোষ। এই পরিস্থিতি স্বীকার করে মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমস্যা সম্পর্কে অবগত এবং দ্রুত সমাধানে কাজ করছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, আমরা গ্রুপে অস্বাভাবিক নিষেধাজ্ঞার বিষয়টি চিহ্নিত করেছি এবং এটি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
যে ধরণের গ্রুপে প্রভাব পড়েছে: যেসব ফেসবুক গ্রুপগুলোর এই সমস্যার মধ্যে রয়েছে:
সস্তায় পণ্য কেনার পরামর্শদান গ্রুপ
অভিভাবকদের সহায়তা-ভিত্তিক গ্রুপ
গেমপ্রেমী ও পোকেমনভিত্তিক কমিউনিটি
পোষা প্রাণীর যত্ন বিষয়ে আলোচনা কেন্দ্র
এমনকি নিরীহ পাখির ছবি শেয়ারের গ্রুপও
অ্যাডমিনদের ভাষ্য অনুযায়ী, বেশ কিছু গ্রুপকে অশ্লীলতা বা সন্ত্রাস সংশ্লিষ্ট কনটেন্ট ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে, যদিও বাস্তবে এসব গ্রুপে এমন কোনো কনটেন্ট ছিল না।
‘রেডিট’-এর ফেসবুক কমিউনিটিতে অনেক ক্ষুব্ধ ব্যবহারকারী জানিয়েছেন, একাধিক নিরীহ গ্রুপও একযোগে নিষ্ক্রিয় হয়েছে। কেউ একজন বলেছেন, শুধু পাখির ছবি শেয়ারের গ্রুপও বাদ যায়নি। এই গ্রুপের সদস্য সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে অনেকেই অনলাইন পিটিশন চালু করেছেন, যেখানে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। কেউ কেউ ভাবছেন আইনি পদক্ষেপ নেয়ার কথাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories