শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০ বার

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি, এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার (২৩ জুন) এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে, গত ১০ মার্চ গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী একটি রিট আবেদন করেন, যেখানে তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির মাধ্যমে শপথ গ্রহণের বিধান পুনর্বহালের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ১১ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন।
আজ রিটটি হাইকোর্টের কার্যতালিকায় ৪ নম্বর ক্রমিকে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ওমর ফারুক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান।
পরে আইনজীবী ওমর ফারুক জানান, শুধু শুনানির তারিখ নির্ধারণের জন্যই বিষয়টি কার্যতালিকায় ওঠে। এখনো রুলের জবাব পাওয়া যায়নি। রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য আদালত ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন।
রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর প্রেসিডেন্টকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories