মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টেস্টের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৭ বার

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর টেস্ট অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত—এক সূত্রকে উদ্ধৃত করে এমন খবরই সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বাঁহাতি এই ব্যাটার শ্রীলঙ্কা সফর শেষেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট শেষে জানানো হবে, নাকি পরে কার্যকর হবে, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে তার আলোচনার ওপর।
ঘনিষ্ঠ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। সূত্রের ভাষ্য, আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়—এটাই আমার ধারণা।
জানা গেছে, এক বছরের জন্য শান্তকে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার পর তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দিয়েছে বিসিবি। তার জায়গায় এসেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগী হতে। সেইসময় বোর্ডকেও জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ানডে দল চালাতে চান।
ক্রিকবাজের প্রতিবেদনের ভাষ্য, শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদই টেস্ট ও ওয়ানডে দলে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। কেবল টি-টোয়েন্টি ছেড়ে দিতে বলেন, ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর স্বার্থে। তবে গত ১২ জুন শান্তকে না জানিয়েই ওয়ানডেতে নতুন অধিনায়ক করা হয় মেহেদি হাসান মিরাজকে।
এক জরুরি জুম বৈঠক শেষেই এই সিদ্ধান্ত নেয়া হয়। ক্রিকবাজ তাদের খবরে উল্লেখ করেছে, এই সিদ্ধান্তের সময়ে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্ত। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোনকলের পর শান্ত আর সিমন্সের সঙ্গে বৈঠক করেননি।
বোর্ডের সূত্রগুলোর দাবি অনুযায়ী, এই সিদ্ধান্ত শান্তর জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। কারণ তিনি আগামীতেও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং শ্রীলঙ্কা সফর ঘিরে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই সঙ্গে ওয়ানডে দলের কাঠামোর প্রেক্ষাপটে খেলোয়াড়দের তাদের ভূমিকা সম্পর্কেও ধারণা দিয়েছিলেন।
যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরবর্তীতে বলেছিলেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories