সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

২০ বছর পর এমন আবহাওয়া পেল রাজশাহীবাসী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫১ বার

আষাঢ়ের শুরুতে এমন বৃষ্টিপাত ইতিবাচক হিসেবে দেখছে আবহাওয়া অফিস। তারা বলছেন, এমন আবহাওয়ায় কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আষাঢ়ের শুরুতে এমন আবহাওয়া ২০ বছর পরে পেল রাজশাহীবাসী।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আষাঢ় মাসের প্রথম দিন বৃষ্টিপাত হয়েছিল ২৫ মিলিমিটার, তারপরের দিন সোমবার বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার, মঙ্গলবার (১৭ জুন) বৃষ্টিপাত হয়েছে ৯ মিলিমিটার, গেল বুধবার (১৮ জুন) বৃষ্টিপাত হয়েছে ৫১ দশমিক ২ মিলিমিটার, বৃহস্পতিবার (১৯ জুন) বৃষ্টিপাত হয়েছে ৮ দশমিক ৯ মিলিমিটার। সবশেষ শুক্রবার (২০ জুন) রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১৩ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গেল ১৫ জুন থেকে বৃষ্টিপাত শুরু হয়। রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছিল। সেদিন থেকে একটানা রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু ১৮ জুন ভারী বৃষ্টিপাত ছাড়া বাকি পাঁচদিন মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতের শ্রেণি নিয়ে আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে হালকা বলা হয়। একই সময়ে ১১ থেকে ২২ মিলিমিটার বৃৃষ্টিপাতকে মাঝারী, ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারী ধরণের ভারি, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বর্ষণ বলা হয়।
জানা গেছে, রাজশাহীতে গেল ছয় দিন থেকে বৃষ্টি ভেজা দিন এবং মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। ফলে সবসময় আকাশে মেঘ থাকলেও কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এমন আবহাওয়ায় তেমন দেখা মেলেনি সূর্যের। এতে করে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে ছয় দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও দিনভর বৃষ্টিপাতে একধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবিকার তাগিদে ঘর ছাড়া মানুষগুলোকে বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখা গেছে।
রাজশাহী আবহাওয়া সহকারী তারিক আজিজ বলেন, রাজশাহীতে জুন মাসের প্রথম তিন দিন বৃষ্টিপাত হয়েছে। এরপরে টানা ১২ দিন বৃষ্টিপাত হয়নি। ১৫ জুন থেকে বাংলা আষাঢ় মাস শুরু হয়েছে। সেদিন থেকে বৃষ্টিপাত হয়েছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টিপাত। এমনভাবে চলেছে আষাঢ়ের প্রথম সপ্তাহ।
তিনি বলেন, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে। আষাঢ় মাসে সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাত ও এমন আবহাওয়া টানা ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। এটা আমাদের জন্য ভালো। বৃষ্টিপাত হয়েছে, তবে পরিমাণে খুব কম। আমরা কিন্তু আষাঢ়ের সেই পরিমাণ বৃষ্টিপাত পাচ্ছি না। পৃথিবীব্যাপী আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তবে বৃষ্টিপাত বন্ধ হলে আবারও গরম অনুভূত হবে।
অপরদিকে, গেল ছয় দিনের টানা বৃষ্টিতে আমসহ অন্য ফসলের ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি অফিস। এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, বৃষ্টিপাত হচ্ছে, তবে পরিমাণে কম। যে বৃষ্টিপাত হচ্ছে তাদের কোন ফসলের ক্ষতি হবে না। তবে উপকার হবে যে সব চাষিরা ধানের বীজতলা ফেলছে তাদের। কারণ বীজতলা ফেলতে যে পরিমাণের পানির প্রয়োজন হয়, সেটি লাগবে না। এছাড়া বৃষ্টিতে উপকার হলো পাটের। আমের ক্ষতি হবে না

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories