মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গাইবান্ধায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৯ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (২০ জুন) ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ (শনিবার) তার প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে তাকে
আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত। র‌্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories