সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে বড় সুসংবাদ পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৭ বার

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণে আশার আলো জ্বলছে। ইনজুরি কাটিয়ে একসঙ্গে মাঠে ফিরছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে তারা এখন চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।
বিসিবির এক কর্মকর্তা শনিবার (২১ জুন) ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই তিন পেসার চট্টগ্রামে অনুশীলনে ফুল স্পিডে বল করেছেন। যদিও এখনো শ্রীলঙ্কা সফরের জন্য তাদের চূড়ান্ত ছাড়পত্র দেয়া হয়নি, তবে দুটি ইনট্রা-স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য ক্রিকবাজকে বলেন, হ্যাঁ, তারা ফুল পেসে বল করেছে, তবে আমাদের বুঝতে হবে তারা সবাই ইনজুরি থেকে ফিরছে। তাই ম্যাচ খেলার ফিটনেস পর্যবেক্ষণ করাও জরুরি। দুটি প্রস্তুতি ম্যাচের পরই আমরা নিশ্চিত করতে পারব তারা শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন কি না। তবে এখন পর্যন্ত তাদের কারো কোনো অভিযোগ নেই।
টেস্ট বিশ্বকাপজয়ী পাঁচ তারকাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল
প্রথম রাউন্ড শেষে ক্লাব বিশ্বকাপের শীর্ষে মেসি, চমক দেখালেন আরও এক আর্জেন্টাইন
মুস্তাফিজুর রহমান আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও আইপিএলের পরের অংশ থেকে। অন্যদিকে তাসকিন আহমেদ গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন।
পেসার শরিফুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডান পায়ের মাংসপেশিতে চোট পান। এমআরআই রিপোর্টে ধরা পড়ে তার রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ১ টান রয়েছে।
বাংলাদেশ দল বর্তমানে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন করছে। ২৩ ও ২৫ জুন দুটি ইনট্রা-স্কোয়াড প্রস্তুতি ম্যাচের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড বাছাই হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরু হবে। যার প্রথমটি হবে ২ জুলাই। এরপর বাকি দুটি যথাক্রমে ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। প্রথম দুটি হবে কলম্বোতে, আর শেষটি পাল্লেকেলেতে।
টাইগারদের শ্রীলঙ্কা সফর শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। যার প্রথমটি মাঠে গড়াবে ১০ জুলাই। এরপর দুটি যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো পাল্লেকেলে, দাম্বুলা এবং কলম্বোয় অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories