সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এক সেঞ্চুরিতে চার কিংবদন্তিকে স্পর্শ করলেন গিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৫ বার

রোহিত শর্মার অভাব পূরণ করতে এসে চাপটা কোনো অংশেই কম ছিল না। তার ওপর অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্ব, সেটিও বিদেশের মাটিতে। আরও বড় চ্যালেঞ্জ ছিল ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামা, যে জায়গাটি একসময় অলংকৃত করেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। তবে শুবমান গিল যেন এসব কিছুই মাথায় নেননি। হেডিংলি টেস্টে নেতৃত্বের অভিষেকের ম্যাচে ব্যাট হাতে তিনি যেন কেবল নিজের খেলা উপভোগ করেছেন আর তাতেই তৈরি হয়েছে ইতিহাস।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের নতুন অধিনায়ক করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১৭৫ বল মোকাবিলায় ১৬টি চারের সঙ্গে ১টি ছক্কায় গড়া গিলের ১২৭ রানের ইনিংস ছিল দায়িত্ববান ও ধৈর্যশীল ব্যাটিংয়ের দৃষ্টান্ত। অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি করে তিনি জায়গা করে নিয়েছেন এক গর্বিত তালিকায়, যে তালিকায় আছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলি।
ভারতের প্রথম ইনিংসে গিলের সঙ্গে দারুণ অবদান রেখেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালও। নিয়মিত ওপেনার হিসেবে জায়গা পেয়ে নিজেকে আবারও প্রমাণ করলেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক।
দিনের শুরুতে ব্যাট হাতে ওপেন করেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে ফিরে তিনি থামেন ব্যক্তিগত ৪২ রানে। তিন নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন আউট হন খাতা না খুলেই। তবে এরপর গিল ও জয়সোয়ালের ১২৯ রানের জুটি এবং পান্তের সঙ্গে গিলের অবিচ্ছিন্ন ১৩৮ রানের পার্টনারশিপে ভারত বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে।
প্রথমদিন শেষে সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৫৯/৩ (জয়সোয়াল ১০১, রাহুল ৪২, সুদর্শন ০, গিল ১২৭, পন্ত ৬৫; স্টোকস ২/৪৩, কার্স ১/৭০)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories