মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৪ বার

১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল ৫০০ রানের। কিন্তু গতকাল বিকেলের ব্যাটিং ধসটা পূর্ণতা পেল সকালের তৃতীয় ওভারে এসেই। নাহিদ রানাকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।
গলে বাংলাদেশের শুরু আর শেষ কোনোটাই ঠিক মনমতো হয়নি ভক্তদের জন্য। আগে ব্যাট করে প্রথমদিনে মাত্র ৪৫ রান তুলতেই টপঅর্ডারের ৩ ব্যাটারকে হারায় টাইগাররা। পরের দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ২৬৪ রানের জুটিটাই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে প্রথম দিনের শেষে।
দ্বিতীয় দিনের সকালে ব্যক্তিগত ১৪৮ রানে শান্ত আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ। মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের ৭ম ড্যাডি সেঞ্চুরি। ১৫০ পেরুনোর পরে খুব একটা এগুনো হয়নি তার। ব্যক্তিগত ১৬৩ রানে সাজঘরের পথে ফিরতে হয় তাকে। হতাশ হয়েছেন লিটন কুমার দাসও। ৫ম উইকেটে মুশফিকের সঙ্গে ১৪৯ রানের জুটির পরেই ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।
মুশফিকের উইকেট থেকেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। যার রেশ ছিল তৃতীয় দিনের সকাল পর্যন্ত। ২৬ রান তুললতেই শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৪ উইকেট আসিথা ফার্নান্দোর। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories