রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আবু সাঈদ হত্যায় এএসআই আমিরসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৯ বার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এএসআই আমির হোসেন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৫ জুন) সকাল ১০ টার পর তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এর ওপর শুনানি হবে।
এর আগে, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন।
অপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ও তদন্ত শেষ করতে পারেনি তদন্ত সংস্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories