রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিশ্ববাজারে দ্বিতীয় দিনের মতো কমেছে আকরিক লোহার দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৯ বার

বিশ্ববাজারে আকরিক লোহার দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় বিনিয়োগকারীদের মাঝে শঙ্কা ছড়িয়েছে। ফলে সপ্তাহজুড়ে আকরিক লোহার বাজারে নেমেছে নেতিবাচক ধারা। খবর বিজনেস রেকর্ডার
শুক্রবার (১৩ জুন) চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বর মাসের সবচেয়ে বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০.১৪ শতাংশ কমে দাঁড়ায় ৭০৩ ইউয়ান বা ৯৭.৯০ ডলার প্রতি টনে। সপ্তাহজুড়ে এই চুক্তির দর কমেছে মোট ০.৭ শতাংশ।
একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাই মাসের আদর্শ চুক্তির দর ছিল ৯৪.৪ ডলার, যা আগের দিনের তুলনায় ০.১৫ শতাংশ কম। পুরো সপ্তাহ মিলিয়ে এটি কমেছে ১.২ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, গত এক মাস ধরে এ চুক্তির দাম রয়েছে মনস্তাত্ত্বিক ১০০ ডলারের নিচে। শুক্রবার এটি নেমে আসে ৯৩.৬৫ ডলারে, যা ১০ এপ্রিলের পর সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় ২৩ জুন থেকে গৃহস্থালি পণ্যের এক বিশাল তালিকা যেমন- রেফ্রিজারেটর, ডিশওয়াশার ও ওয়াশিং মেশিনে আরোপ করা হবে ৫০ শতাংশ শুল্ক। বিশ্লেষকদের মতে, এর তাৎক্ষণিক প্রভাব চীনের স্টিল বাজারে পড়বে না ঠিকই, তবে বিনিয়োগকারীদের মাঝে ‘আশঙ্কার আবহ’ তৈরি করেছে।
তবে বাজারের পতন ঠেকাতে কিছুটা সহায়তা করেছে আকরিক লোহার দৃঢ় চাহিদা। মেটাল উৎপাদনের মাধ্যমে চাহিদার গতি বোঝা যায়, যেখানে মাইস্টিল কনসালট্যান্সির তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গড় দৈনিক হট মেটাল উৎপাদন ছিল ২৪.২ লাখ টন, যা টানা তিন সপ্তাহ একই রয়েছে।
চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশনের (সিআইসিসি) বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৫ সালে চীনের ইস্পাত রপ্তানি বেড়ে দাঁড়াতে পারে ১১ কোটি ২০ লাখ টনে, যা গত বছরের তুলনায় ১.২ শতাংশ বেশি। তবে দেশীয় বাজারে ইস্পাতের চাহিদা ১ শতাংশ কমতে পারে।
এদিকে আকরিক লোহার পাশাপাশি অন্য ইস্পাত তৈরির কাঁচামালগুলোর দরে উত্থান দেখা গেছে। ডালিয়ান এক্সচেঞ্জে কোকিং কয়লা ও কোকের দাম বেড়েছে যথাক্রমে ০.০৬ এবং ০.৭৫ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও বাণিজ্যনীতির পরিবর্তনের কারণে ধাতুবাজারে সামনের দিনগুলোতেও থাকবে চাপে-চাঞ্চল্যে ভরা ওঠানামা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories