রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

যুক্তরাষ্ট্রে অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম বাতিল, জানা গেল কারণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৫ বার

আগামী ২৭-২৯ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম ট্র্যাকের উদ্বোধনী সিজনের চতুর্থ ইভেন্ট। কিন্তু আর্থিক জটিলতায় ট্র্যাকের ফাইনাল লেগ বাতিল করা হয়েছে। এ আয়োজনের পৃষ্ঠপোষক অলিম্পিক কিংবদন্তি মাইকেল জনসন।
সাবেক স্প্রিন্টার জনসন বলেছেন, ‘গত এক বছরে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। বিশ্বের প্রধান ট্র্যাক লিগ হিসেবে আমাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনোযোগ এখন ২০২৬ সালের দিকে।’
অ্যাথলেটিক্সের ‘তীর্থভূমি’ খ্যাত জ্যামাইকার রাজধানী কিংস্টনে এবারের সিজন শুরু হয়েছিল। যেখানে টিকিট বিক্রি কম থাকায় এ আসর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে মায়ামি ও ফিলাডেলফিয়া শহরে ইভেন্ট অনুষ্ঠিত তিনটি মিটকে সফল বলে মনে করছেন আয়োজকরা।
তবে আর্থিক কারণে ড্রেক স্টেডিয়ামে চূড়ান্ত ইভেন্ট বাতিল করা হয়েছে। জানা গেছে, দ্বিতীয় সিজনে অর্থায়নের জন্য নতুন বিনিয়োগকারী ঘোষণা করা হবে। যা আগামী বছর আয়োজিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী ৫৭ বছর বয়সী মাইকেল জনসন বলেছেন, ‘পেশাদার ট্র্যাক রেসিংকে নতুন করে সাজানোর একটি সাহসী উদ্যোগ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এ পর্যন্ত যা অর্জন করেছি, তাতে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই বলেছিলাম আমরা শিখব, সমন্বয় করব এবং উন্নতি করতে থাকব। কখনো কখনো আমাদের এমন পদক্ষেপ নিতে হয় যা অস্বস্তিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগের ভবিষ্যৎ এবং স্থায়িত্ব।’
এ প্রতিযোগিতায় ব্রিটিশ অলিম্পিক স্প্রিন্টার ড্যারিল নেইটা, ম্যাথু হাডসন-স্মিথ এবং ১৫০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন জশ কেরের মতো অনেক প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। পুরুষ ও নারী প্রতিযোগীদের ছয়টি বিভাগে ভাগ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories