মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আইএফআইসি ব্যাংকের টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫২ বার

বেসরকারি আইএফআইসি ব্যাংকের ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর উপশাখায় ঢুকে টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) পুলিশ সড়র দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৯ জুন) ঈদের ছুটি চলাকালে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবিস্থত আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয়ের পেছন দিকে থাকা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত চোরের দল। পরে সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে।
পুলিশ জানিয়েছে, চুরির সংবাদ পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্শেনায় পুলিশের একটি টিম ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. সিয়ামকে কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ডাকপাড়া এলাকার ভাড়া বাসার ৩য় তলার ফ্ল্যাট থেকে নগদ ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে কেরাণীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে চুরির ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে পুলিশের আরেকটি অভিযানে মাদারীপুর সদর থানার খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমরান শেখকে (২৬) গ্রেপ্তার করে। তার বাসা থেকে ৫ লাখ ৪০ হাজার উদ্ধার করা হয়।
পুলিশ সদর দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ৩ জনের কাছ থেকে সর্বমোট ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর এর হার্ড ডিক্স, একটি লোহার শাবল, একটি চাকু এবং একটি গ্রেন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories