মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারত থেকে সরতে পারে এশিয়া কাপ, নতুন আয়োজক যে দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৪ বার

২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক ভারত হলেও, রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবার তা সংযুক্ত আরব আমিরাতে সরে যেতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এমনটাই জানিয়েছে। যদিও শ্রীলঙ্কার নাম নিরপেক্ষ ভেন্যু হিসেবে আলোচনায় ছিল, তবে সুযোগ-সুবিধা ও বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার দিক থেকে আমিরাতকেই এগিয়ে রাখা হচ্ছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)—কারও পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পাকিস্তানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, আসন্ন এশিয়া কাপের ম্যাচগুলো দুবাই, আবুধাবি এবং শারজায় অনুষ্ঠিত হতে পারে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে প্রভাবিত করে আসছে। এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। কেবলমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই তাদের মুখোমুখি হতে দেখা যায়। এমনকি গত মে মাসে এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, ভারত নাকি এসিসির সব টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, যদিও পরে ভারত সেই গুঞ্জন প্রত্যাহার করে নেয়।
সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় দলের আপত্তির কারণে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ হয়ে হয়েছিল। সেই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে ৮টি দল অংশ নেবে এবং মোট ১৯টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এটি মূলত আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই ফরম্যাট পরিবর্তন করা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দূরত্ব দূর না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে হাইব্রিড মডেলকে সমাধান হিসেবে গ্রহণ করেছে। ২০২৭ সাল পর্যন্ত বড় টুর্নামেন্টগুলোতে এই মডেলই অনুসরণ করা হবে। যেমন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতেই হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories