বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

সুখবর, আসছে ৫০ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১১৮ বার

এবার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরো ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রাপ্ত তথ্যে মামলা জটিলতায় পড়ে দুই বছরেরও অধিক সময় পর তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রায় ৫৪ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শূন্যপদ পূরণে সরকারের এজেন্ডার অংশ হিসেবে এ নিয়োগ চলতি বছরের মধ্যেই শেষ করতে চায় এনটিআরসিএ।ইতোমধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির কার্যক্রম শুরু করেছে এনটিআরসিএ সংশ্লিষ্টরা। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কত পদের বিপরীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা নিয়ে হিসাব-নিকাশ চলছে। তবে অর্ধ লাখ শিক্ষক পদের বিজ্ঞপ্তি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি আগামী তিন মাসের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম শুরু করেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories