রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ আরও ভালো ফুটবল খেলবে, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৯৩ বার

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হলেও, জাতীয় স্টেডিয়ামে দর্শকদের মন জয় করেছেন হামজা-সমিতরা। পুরো ম্যাচে তাদের লড়াকু মনোভাব দেখে মুগ্ধ হয়েছে গোটা জাতি, এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেও দল নিয়ে উচ্চাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো ফুটবল খেলবে।
মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচের ঠিক আগ মুহূর্তে স্টেডিয়ামে দর্শকদের যে ঢল নেমেছিল, তা দেশের ফুটবলে সম্ভবত এর আগে কখনো দেখা যায়নি। বুকভরা আশা নিয়ে মাঠে আসা সমর্থকরা যদিও জয় পাননি, কিন্তু ফাহমিদুল-সমিত-হামজাদের খেলার শৈলী তাদের মুগ্ধ করেছে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান। পুরো ম্যাচ মাঠে বসে দেখার পর তিনি বলেন, বাংলাদেশের ফুটবলে একটি নবজাগরণ হচ্ছে এবং নতুন করে দেশের ফুটবলে প্রাণ ফিরছে। তিনি বলেন,‘সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের প্রতি যে বিশ্বাস, আস্থা এবং সমর্থনের জায়গাটা; সেটা ফিরিয়ে আনতে পেরেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আসলে ব্যাড লাক, পুরো ম্যাচেই চান্স তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো ফুটবল খেলবে এটাই প্রত্যাশা।’
সম্প্রতি দেশের বিভিন্ন স্টেডিয়ামে দর্শকদের গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়ার ঘটনা বেড়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় এমন ঘটনার জন্য বাফুফেকে জরিমানাও গুনতে হয়েছে একাধিকবার। সবশেষ গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচেও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি টপকে এক দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন।
এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়ে বলেন,‘নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নেবো। আসলে আমাদের দর্শকদের ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ করতে গিয়ে ভিড়ের কারণে বা বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এটা দেখবো

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories