শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

এপ্রিলজুড়ে গুজবের ছড়াছড়ি: রিউমর স্ক্যানারের তালিকায় ২৯৬ ভুল তথ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬৭ বার

চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব ভুল তথ্যের মধ্যে জাতীয় ইস্যুতে ভুল তথ্য ছড়ানোর হার সর্বোচ্চ। খবর রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে ছড়ানো ২৯৬টি ভুল তথ্যের মধ্যে জাতীয় বিষয়ক ছিল ১০১টি, যা মোট সংখ্যার ৩৪ শতাংশ। রাজনৈতিক বিষয়ে ছিল ৯৫টি, আন্তর্জাতিক ৩৮টি, ধর্মীয় ২৭টি, প্রতারণা ১০টি, খেলাধুলা ৯টি, শিক্ষা ৭টি এবং বিনোদন ও সাহিত্য বিষয়ক ৮টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
ভুল তথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, তথ্যভিত্তিক ভুল তথ্য ছিল সর্বাধিক-১৩৮টি। ভিডিও ভিত্তিক ভুল তথ্য ১০৫টি এবং ছবি ভিত্তিক ছিল ৫৩টি। এদের মধ্যে মিথ্যা হিসেবে চিহ্নিত হয়েছে ১৭৯টি, বিভ্রান্তিকর ৬৬টি এবং বিকৃত তথ্য ৪৮টি। এছাড়া, কৌতুক বা সার্কাজমকে বাস্তব দাবি হিসেবে প্রচারের তিনটি ঘটনাও ফ্যাক্টচেকের আওতায় এসেছে
ফেসবুক শীর্ষে, বাদ যায়নি গণমাধ্যমও
ভুল তথ্য ছড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে ‘ফেসবুক’ ছিল শীর্ষে-মাত্র এক মাসেই এখানেই ২৭৬টি ভুল তথ্য ছড়িয়েছে। অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব ৫৪টি, ইনস্টাগ্রাম ৪৮টি, এক্স (সাবেক টুইটার) ৪৪টি, টিকটক ২৪টি এবং থ্রেডস ১৩টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। এ ছাড়া, দেশের একাধিক ‘গণমাধ্যমেও’ ১৫টি ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।
ভারতীয় উৎস থেকে অপতথ্যের প্রসার
রিউমর স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিষয়ক অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এপ্রিল মাসেও দুইটি ঘটনা ভারতের গণমাধ্যম এবং দুইটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ‘সাম্প্রদায়িক অপতথ্য’ ছিল ১৬টি, যার মধ্যে ছয়টি ঘটনার সূত্র ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ।
অন্তর্বর্তী সরকার ও ড. ইউনূসকে ঘিরে অপতথ্য
চলতি সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে সর্বোচ্চ ২৯টি ভুল তথ্য ছড়ানো হয়েছে, যার প্রায় ৮৩ শতাংশই নেতিবাচক। এছাড়া অন্যান্য উপদেষ্টাদের নিয়েও ছড়ানো হয়েছে বেশ কিছু ভুল তথ্য ড. আসিফ নজরুল (৩টি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (২টি), সৈয়দা রিজওয়ানা হাসান (২টি), আ ফ ম খালিদ হোসেন (১টি), শেখ বশিরউদ্দীন (১টি) এবং প্রেস সচিব শফিকুল আলম (১টি)।
রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঘিরে ভুল তথ্য
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে ঘিরেই সর্বাধিক ১৩টি অপতথ্য ছড়ানো হয়েছে, যার সবগুলোই নেতিবাচক। দলটির শীর্ষ নেতাদের মধ্যে খালেদা জিয়া (১টি), তারেক রহমান (২টি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর (৯টি), ছাত্রদল (২টি), যুবদল (১টি) বিষয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
এছাড়া, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে ঘিরে ছয়টি করে অপতথ্য ছড়ানো হয়েছে। বিপরীতে, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে ঘিরে ছড়ানো আটটি অপতথ্যের ৭৫ শতাংশই ছিল ইতিবাচক। শেখ হাসিনাকে জড়িয়ে ছয়টি অপতথ্যের মধ্যে ৮৩ শতাংশই পক্ষে গেছে।
রাষ্ট্রীয় বাহিনী, নাগরিক সংগঠন ও অন্যান্য
বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে ১৬টি ও বাংলাদেশ পুলিশকে ঘিরে ৯টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। কোটা আন্দোলন ঘিরে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠন ও এর মুখপাত্র উমামা ফাতেমাকেও এই সময়ে ভুল তথ্যের শিকার হতে হয়েছে।
গাজা, কাশ্মীর ও গণমাধ্যমকে ঘিরে অপতথ্য
গেল এপ্রিল মাসে গাজার চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে অন্তত ৩৮টি, কাশ্মীরের হামলার ঘটনায় ১১টি এবং ঢাকার সুন্নী মহাসমাবেশকে কেন্দ্র করে পাঁচটি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। দেশি-বিদেশি ২৫টি গণমাধ্যমের নাম, লোগো ও ফটোকার্ড ব্যবহার করে ৬২টি ভুল তথ্য ছড়ানো হয়েছে। এর মধ্যে যমুনা টিভির নাম ১২ বার, প্রথম আলো ও জনকণ্ঠের নাম ৮ বার করে ব্যবহার করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক ভিডিও
রিউমর স্ক্যানার জানায়, এপ্রিল মাসে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট শনাক্ত হয়েছে ১৯টি এবং ডিপফেক ভিডিও তিনটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories