রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভারতকে উড়িয়ে এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৪ বার

এশিয়ান টেনিস ফেডারেশন (এটিএফ) অনূর্ধ্ব-১২ সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে ফাইনালে পৌঁছেছে পাকিস্তানের বালক দল। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে দলটি। জিওনিউজ
বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানি খেলোয়াড়দের একচেটিয়া আধিপত্য ছিল চোখে পড়ার মতো। রাশিদ আলী ভারতের বি.সি. থানুশ শেখরকে সরাসরি সেটে ৬-২, ৬-৩ গেমে হারান। এরপর মোহাম্মদ শায়ান আফ্রিদি খাতরি নায়ানকে বিধ্বস্ত করেন ৬-০, ৬-১ গেমে।
এই জয়ের সুবাদে পাকিস্তান শুক্রবার (৩০ মে) ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
পাকিস্তান টেনিস ফেডারেশনের (পিটিএফ) সভাপতি এইসাম-উল-হক কুরেশি এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানো এক বিশাল অর্জন। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। আশা করি, শ্রীলঙ্কাকেও হারিয়ে আমরা শিরোপা ঘরে তুলতে পারবো।
বিশ্বজয়ী মার্টিনেজের দলবদলে নতুন মোড়, ইংলিশ তারকায় চোখ বার্সেলোনার
আফগানিস্তান ক্রিকেট যেখানে চোখে পড়ার মত সেখানে উল্টো পথে বাংলা‌দে‌শ
শৈশবের ক্লাবে ফিরলেন ডি মারিয়া
তিনি আরও বলেন, গত সপ্তাহে কাজাখস্তানে অনূর্ধ্ব-১৬ ডেভিস কাপ দল ভারতের কাছে হেরে গিয়েছিল। তবে আজকের জয় ছিল নিখাদ দাপটের এক প্রদর্শনী।
পিটিএফ-এর সেক্রেটারি জেনারেল কর্নেল জিয়াউদ্দিন তুফায়েল দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের পারফরম্যান্স নিঃসন্দেহে অসাধারণ। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো।
উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বে পাকিস্তান মালদ্বীপ, বাংলাদেশ ও নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories