বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৭ বার

বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। টানা বৃষ্টিতে সুরমা যাদুকাটা কুশিয়ারা বৌলাইসহ বেড়েছে সবকটি নদীর পানি।
শুক্রবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।
তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লে এখনো বিপৎসীমার নিচে রয়েছে। সুনামগঞ্জে আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্যার শঙ্কা নেই।
এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories