শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পর্নোগ্রাফি কাণ্ড : অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা শেঠি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৯৩ বার

যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে তাকাই। আমরা হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনও রোগ হবে বা কোনও প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গেছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই।’

পর্নোগ্রাফি কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের চার দিন পর অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছে আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা এই বাক্যগুলো। মুখে কোনো কথা না বলেও বর্তমানে নিজের অবস্থান যেন স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। বুঝিয়ে দিলেন, যা ঘটে গেছে বা যা ঘটতে চলেছে, তা নিয়ে ভেবে ভেঙে পড়তে রাজি নন তিনি।

এই মুহূর্তে বেঁচে থাকাটাই যেন তার কাছে আশীর্বাদ। সে কথা আরও স্পষ্ট হয়, শিল্পার স্টোরির শেষ ভাগে চোখ রাখলে। সেখানে লেখা, ‘একটা দীর্ঘ শ্বাস নিই। আমি ভাগ্যবান, আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভবিষ্যতেও হব। কিন্তু এই মুহূর্তে আমি যেভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।’

স্বামী আপাতত জেল হাজতে। চারদিকে নিন্দার ঝড়। অভিযোগের আঙুল উঠেছিল শিল্পার দিকেও। জীবনের এই মোড় ঘোরানো পরিস্থিতেই মুক্তি পাচ্ছে শিল্পার ছবি ‘হাঙ্গামা ২’। অজস্র বিতর্কের মাঝেও পুরোপুরি পাল্টে যায়নি অভিনেত্রীর পেশাগত জীবনের গতিপথ।

পর্ন কাণ্ডে রাজ গ্রেফতার হওয়ার পরেই সন্দেহের তীর গিয়েছিল শিল্পার দিকে। প্রশ্ন উঠেছিল, স্বামীর ব্যবসার সঙ্গে কি জড়িত ছিলেন শিল্পাও? আর যদি তা নাও থাকেন, তিনি কি রাজের এই ক্রিয়াকলাপ সম্পর্কে কিছুই জানতেন না? যদি জেনে থাকেন, তা হলে আটকাননি কেন ?

তদন্তে নেমে এখনো শিল্পার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্যও আপাতত ডেকে পাঠানো হয়নি অভিনেত্রীকে। রাজের গ্রেফতারের পর মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories