রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পিএসএলের শিরোপা জিতে কত টাকা পেল রিশাদ-সাকিবের দল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৯ বার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শিরোপা নির্ধারণী ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।
রোববার (২৫ মে) গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের দশম আসরের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে কোয়েট্টা। জবাবে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর।
পিএসএলের চ্যাম্পিয়ন হিসেবে লাহোর পেয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫ লাখ টাকার কাছাকাছি। রানার্সআপ হওয়া কোয়েটা গ্লাডিয়েটর্স পেয়েছে ৫ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪১ লাখ টাকার বেশি)।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা কোয়েটার ডানহাতি ব্যাটসম্যান হাসান নেওয়াজ হয়েছেন ‘টুর্নামেন্টসেরা খেলোয়াড়’। ৩৯৯ রান করা নেওয়াজ পেয়েছেন ৩০ লাখ পাকিস্তানি রুপি এবং একটি বিদ্যুচ্চালিত গাড়ি, বিওয়াইডি সিল মডেলের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবেও তিনি পেয়েছেন আরও ৩৫ লাখ রুপি।
এ ছাড়া ৩৫ লাখ রুপি করে অর্থ পুরস্কার পেয়েছেন শাহিন আফ্রিদি (সেরা বোলার), আবদুস সামাদ (সেরা ফিল্ডার), সিকান্দার রাজা (সেরা অলরাউন্ডার), মোহাম্মদ হারিস (সেরা উইকেটকিপার) এবং মোহাম্মদ নাঈম (সেরা উদীয়মান)।
ফাইনালে কোয়েটার ২০১ রান তাড়ায় লাহোরের হয়ে ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন কুশল পেরেরা। যে ইনিংসের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে ৫০ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন এই শ্রীলঙ্কান।
পিএসএলের প্রাইজ মানি ও পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- লাহোর কালান্দার্স
২. রানার্স- কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
৩. টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার- সিকান্দার রাজা।
৪. টুর্নামেন্টের সেরা ফিল্ডার- আবদুল সামাদ।
৫. টুর্নামেন্টের সেরা বোলার- শাহিন শাহ আফ্রিদি।
৬. টুর্নামেন্টের সেরা ব্যাটার- হাসান নওয়াজ।
৭. সর্বোচ্চ রান- সাহেবজাদা ফারহান।
৮. সর্বোচ্চ উইকেট- শাহিন আফ্রিদি।
৯. ফাইনালের সেরা ক্যাচ- আবিষ্কা ফার্নান্ডো।
১০. টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার- মোহাম্মদ নাঈম।
১১. টুর্নামেন্ট সেরা- হাসান নওয়াজ।
১২. টুর্নামেন্টের সেরা আম্পায়ার- আসিফ ইয়াকুব।
১৩. ফাইনালের সেরা ক্রিকেটার- কুশল পেরেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories