সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

ফকির আলমগীরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৭১ বার

প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আজ শনিবার (২৪ জুলাই) এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ফকির আলমগীর ষাটের দশকে বিভিন্ন আন্দোলন – সংগ্রামে এবং ‘৬৯ – এর গণ অভ্যুত্থানে গণসংগীত পরিবেশনার মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে বহু গান করেছেন।’

বিরোধীদলীয় নেতা আরো বলেন, ‘ফকির আলমগীরের মৃত্যুতে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। তবে দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ  রাখবে এবং আগামী প্রজন্ম ও ভবিষ্যৎ শিল্পীদের কাছে তিনি এক অনুকরণীয় প্রেরণা হয়ে বেঁচে থাকবেন।’

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories