বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ম্যাচ হারের পর দিল্লি পেসারের ১০ শতাংশ জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৫ বার

ম্যাচটা একেবারেই ভালো যায়নি দিল্লি ক্যাপিটালসের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছে তাদের। হারের দিনে একেবারেই মলিন ছিলেন দিল্লির পেসার মুকেশ কুমার। মুম্বাইয়ের বিপক্ষে বুধবারের ম্যাচে ৪ ওভারে ২ উইকেট পেলেও ৪৮ রান খরচা করেছেন এই পেসার।
তবে দলের হার হজমের পর আবার নতুন করে দুঃসংবাদও হজম করতে হয়েছে মুকেশকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের ম্যাচে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মুকেশের বিরুদ্ধে আইপিএলের আচরণবিধির ধারা ২.২-এর লেভেল ১ অপরাধে অভিযোগ আনা হয়েছে।
ম্যাচ চলাকালীন “ক্রিকেট সরঞ্জাম, মাঠের যন্ত্রপাতি বা ফিটিংসের অপব্যবহার” সংক্রান্ত বিষয়ে এই আইন প্রচলিত আছে। শাস্তির বিষয়ে ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুকেশ। যে কারণে এই বিষয়ে তার বাড়তি কোনো শুনানির প্রয়োজন হচ্ছে না।
শাস্তি ছাড়াও মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটাই মুকেশের জন্য ছিল হতাশায় মোড়া। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। ৫টি চার ও ৩টি ছয় হজম করেছেন। এমনকি তার ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়েছে মুম্বাই।
১৯তম ওভারে দিয়েছেন ২৭ রান। সেটাই মুম্বাইকে ১৮০ রানে পৌঁছাতে বড় ভূমিকা রাখে। মৌসুমের বিচারেও মুকেশের সময় একেবারেই ভাল যায়নি। চলতি মৌসুমে মুকেশ দিল্লির ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতে খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। যদি তার জন্য গড় ছিল ৩২ দশমিক ৬৩, ইকোনমি রেট ১০.১১।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories