মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে ঘূর্ণিঝড়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৬ বার

দেশের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টি ঝরছে। কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি পরবর্তীসময়ে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৬ মে (সোমবার) দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপের পর দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত চারদিন পর দেশের কিছু জায়াগায় আবার তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে, গতকাল বুধবার থেকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, শুক্রবার থেকে পরবর্তী দুদিন তাপমাত্রা বাড়বে। তবে খুব বেশি গরমের সম্ভাবনা নেই। লঘুচাপের পর বৃষ্টিপাত আবার বাড়বে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories