বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

আগামী মৌসুমে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি পরবে ‘নতুন মেসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮০ বার

লিওনেল মেসির বিদায়ের পর বার্সেলোনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকার নিয়ে চলছে নানা কল্পনা-জল্পনা। ক্লাব ইতিহাসে এই জার্সি যেমন গৌরবের প্রতীক। ব্রাজিলিয়ান রোনালদিনিহো, রিভালদো কিংবা আর্জেন্টাইন রিকুয়েলমের মতো কিংবদন্তিরা যাঁরা এই জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন, তাঁদের উত্তরসূরি হিসেবে দীর্ঘ ১৩ বছর ধরে বার্সার ১০ নম্বর জার্সি ছিল মেসির গায়ে।
মেসি চলে যাওয়ার পর ২০২১-২২ মৌসুমে এই জার্সির ভার তুলে দেওয়া হয় তরুণ আনসু ফাতির কাঁধে। শুরুটা আশাব্যঞ্জক হলেও চোট আর ধারাবাহিকতার অভাবে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। মাঝে ব্রাইটনে ধারে খেললেও এই মৌসুমে বার্সায় ফিরে ১১ ম্যাচেই সীমাবদ্ধ থেকেছেন, যা ১০ নম্বর জার্সির মহত্ত্বের সঙ্গে খাপ খায় না।
তবে এবার সেই জার্সি হয়তো পেতে যাচ্ছে একজন যোগ্য দাবিদারকে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমে গুঞ্জন, আগামী মৌসুম থেকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরবেন মেসির সঙ্গে যার তুলনা দেওয়া হয় সেই লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর বয়সেই যে কিশোর বার্সেলোনার আক্রমণভাগে সৃষ্টিশীলতার প্রতীক হয়ে উঠেছেন, তাঁর দিকেই এখন তাকিয়ে ক্লাব এবং সমর্থকরা।
চলতি মৌসুমে ইয়ামালের পরিসংখ্যান চোখ ধাঁধানো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৮ গোল এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। বার্সার ঘরে এসেছে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগার শিরোপা। প্রতিটি অর্জনের পেছনেই ছিল ইয়ামালের স্পষ্ট ছাপ।
কেবল বার্সার নয়, ফুটবলবিশ্বে অনেকেই তাঁকে দেখছেন ভবিষ্যতের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। এমনকি ব্যালন ডি’অরের আলোচনায়ও উঠে এসেছে তাঁর নাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories