মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি, ঝড় হতে পারে যেসব অঞ্চলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৯ বার

বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় দেশের ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বুধবার দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এমন শঙ্কার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল পৌনে ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই অবস্থায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরামর্শগুলো হলো-
১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২) জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪) নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
আরও পড়ুন: বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের শীর্ষে কুয়েত, ঢাকার অবস্থান কত?
৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories