বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০০ বার

চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়া হলে তাদের সহযোগিতায় দেশের জাতীয় খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র মহাসমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের হতাশার কথা জানান তামিম। ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে এখন আর বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না বলে মত তার। বিশেষ করে গত ১৫ বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন চূড়ান্ত অবহেলার শিকার হয়েছে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে এই চিত্র বদলাবে বলে আশা প্রকাশ করেন তামিম। দেশসেরা এই ওপেনার বলেন, ‘একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন করে থাকত। কিন্তু গত ১৫ বছরে চট্টগ্রাম থেকে কষ্টেসৃষ্টে একজন কি দুইজন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে, তার জবাব খুঁজে বের করা জরুরি।
তিনি বলেন, কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলের খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। একজন স্পোর্টসম্যানের কথা হবে- নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল, তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আমাদের আগে মেনে নিতে হবে- আমাদের কী ভুল ছিল। আমরা কোনো জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা পারবো ইনশাল্লাহ দেখবেন যে- ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের অনেক স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করত, আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।
চট্টগ্রামের তরুণ রাজনৈতিকদের খেলাধুলায় যুক্ত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমার সঙ্গে খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সঙ্গে কথা হয়। স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু এবং হুম্মাম কাদের ভাইয়ের সঙ্গেও। আমি শতভাগ নিশ্চিত তারা যখন সুযোগ পাবেন, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যেই ধরনের খেলাধুলাই হোক না কেন সেটাকে তারা প্রমোট করবে সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সমাবেশে যোগ দেন। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories