বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দেশের তাপমাত্রা উঠতে পারে ৩৯.৯ ডিগ্রি পর্যন্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬১ বার

চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারে। তাপপ্রবাহ হতে পারে মাঝারি মানের। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত। ৪০ ডিগ্রি পৌঁছালে সেটাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
বৃহস্পতিবার (৮ মে) দেশের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চলমান তাপপ্রবাহ ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে।
আজ তাপমাত্রা আরও বেড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ হতে পারে। রাজশাহী ও খুলনা অঞ্চলে গরম বেশি অনুভূত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আজ এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories