বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

তাসকিনের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানালেন বিসিবির প্রধান চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮২ বার

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ চোটের কারণে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে নেই। ছিলেন না ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও। দীর্ঘদিন ধরেই গোড়ালির চোটে ভুগছিলেন তিনি, যা অবশেষে তাকে মাঠের বাইরে যেতে বাধ্য করেছে। তবে স্বস্তির খবর, লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শে নির্ধারিত এক মাসের পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছেন তাসকিন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, লন্ডনে তিনজন বিশেষজ্ঞ স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট এবং গোড়ালি বিশেষজ্ঞ তাসকিনকে দেখেছেন এবং সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতেই পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।
গত অক্টোবর থেকেই গোড়ালির ব্যথায় ভুগছিলেন তাসকিন। ব্যথা নিয়েই তিনি মাঠে নেমেছেন একাধিকবার। কিন্তু ধীরে ধীরে ব্যথা এমন পর্যায়ে পৌঁছায়, যা তার বোলিংয়েও প্রভাব ফেলতে শুরু করে। অবশেষে ২৭ এপ্রিল লন্ডনে চিকিৎসার জন্য যান তিনি।
জুনে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুই ম্যাচ, কবে কখন ও প্রতিপক্ষ যারা
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
ফ্রি এজেন্টে বার্সেলোনায় যাচ্ছেন ম্যানসিটির তারকা ফুটবলার
বর্তমানে তাসকিন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে পুনর্বাসনের কাজ শুরু করেছেন। ফিজিও বায়েজীদুল ইসলামের সঙ্গে মিলে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারেননি তাসকিন। টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও তাকে রাখা হয়নি। তবে লক্ষ্য শ্রীলঙ্কা সফর। জুনের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। সবকিছু ঠিকঠাক চললে, সেই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন এই ডানহাতি পেসার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories