সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৮ বার

ম্যাচ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে এলো দুঃসংবাদ। মাত্র কয়েক মিনিট আগে করোনার হানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে—টসের কয়েক মুহূর্ত পরই ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার বিষয়ে জানানো হয়।

এরপর দুই দলই তাদের নিজেদের ড্রেসিং রুমে ফিরে যায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী, দুদলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ সব সদস্যকে জৈব বলয়ের মধ্যেই নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্টে আরও দাবি করা হয় আক্রান্ত ব্যক্তি অস্ট্রেলিয়া দলের কোনো সদস্য নন। পরে, ক্যারিবিয়ান বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, একজন নন-প্লেয়িং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।


তবে এই ঘটনায় ম্যাচ অফিসিয়ালরাসহ সবাই জৈব বলয়ের মধ্যে থাকার পরেও এমন ঘটনা জৈব বলয়ের কার্যকারিতা ও তা মেনে চলার ব্যাপারে প্রশ্ন তুলে দেয়। এ ছাড়া এদিনের ঘটনা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শুধু নয়, পরের মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ওপরও প্রশ্নচিহ্ন তৈরি করেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories