সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পদ্মা সেতু’র পিলারে ফেরি’র ধাক্কার ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৬ বার

পদ্মা সেতুর পিলারের সঙ্গে রো রো ফেরির ধাক্কা লাগার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজ্জামানকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিচালক মো. শাহ জাহান, এজিএম আহমেদ আলী ও এজিএম রুবেলুজামানকে সদস্য করা হয়েছে।

সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায় ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরি। এতে ২০ জন যাত্রী আহত হন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories