মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কুকুরের কামড়ে ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৩৯ বার

মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে নয়ন পাল (৩৪) নামে এক ওষুধ ফার্মেসির কর্মচারীর মারা গেছেন। মৃত নয়ন পাল পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে, ছেলের অকাল মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে বিষপানে করে তার বৃদ্ধা মা মেঘনা পাল (৬০) আত্মহত্যার চেষ্টা চালায়। শুক্রবার (২৩ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল।

মৃতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ১৭ দিন আগে নয়নকে পাগলা কুকুরে কামর দেয়। এতে সে গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার নয়ন মারা যায়। সংসারের একমাত্র উপার্জনকারী ছেলে নয়ন পালের মৃত্যুর শোক সইতে না পেরে তার বৃদ্ধা মা মেঘনা পাল বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা মেঘনা পালকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পরে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

মৃত নয়ন পালের প্রতিবেশি মেহেদী হাসান ও দিদার হোসেন বলেন, ছেলে নয়নের মৃত্যু মেনে নিতে না পেরে তার মা মেঘনা পাল প্রথমে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এছাড়া নয়নের বাবা ২০ বছর আগে মারা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories