শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ইসির সঙ্গে প্রথম বৈঠকে এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে দলটির একটি প্রতিনিধি দল।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
রবিবার দল নিবন্ধনের আবেদনের শেষ সময় হলেও সম্প্রতি তারা সময় বাড়ানোর আবেদন করেছেন। এক্ষেত্রে ৯০ দিন আবেদনের সময় বাড়ানোর আবেদন করেছে এনসিপি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়েই তারা আলোচনার জন্য সময় চেয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories