বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। আর তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন এ সুবিধা চালুর ফলে এখন আইফোনের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, গত বছর অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ পরীক্ষামূলকভাবে চালু করে অ্যাপল। প্রাথমিকভাবে সংস্করণটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ায় শুধু কম্পিউটার থেকে সেবাটি ব্যবহার করা যেত। তবে এবার অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ মোবাইল প্ল্যাটফর্মের জন্য চালু হওয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও অ্যাপল ম্যাপস ব্যবহার করা যাবে।
অ্যাপলের তথ্যমতে, অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণে ব্যবহারকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের তথ্য খুঁজতে পারবেন। ফলে সহজেই নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে। এই ঠিকানা থেকে সরাসরি অ্যাপল ম্যাপসের ওয়েব সংস্করণ ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories