বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার (৭ এপ্রিল) নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব ও সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার অধীনস্থ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংঠনিক সম্পাদক মোঃ রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজিব বলেন, তার বিরুদ্ধে ‘কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে একাধিক অনলাইনসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং আদালতে অপহরণ ও ধর্ষণের মামলা হয়। এই বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়টি তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories