শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

শর্টস ভিডিও নির্মাতাদের বিশাল সুখবর দিলো ইউটিউব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার

শর্টস ভিডিও নির্মাতাদের জন্য অনেক বড় সুখবর দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ক্রিয়েটরদের সহজেই ভিডিও সম্পাদনার সুযোগ দেয়ার জন্য নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে, শর্টস এডিটরে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন সুবিধার আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটর দিয়ে ক্রিয়েটররা সহজেই তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী অটোমেটিক্যালি গান, সুর কিংবা মেসেজ যুক্ত করতে পারবেন।
এছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ক্রিয়েটররা তাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী ছবি ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সহায়তায় কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন।
এসব টুলগুলো চালু করা হলে ক্রিয়েটররা অল্প সময়ের মধ্যেই ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন এবং তা পোস্ট করতে পারবেন। কিন্তু টুলগুলো ঠিক কবে নাগাদ চালু করা হবে, এ ব্যাপারে নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টুলগুলো পর্যায়ক্রমে শিগগিরই হয়তো উন্মুক্ত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories