গাজীপুর মহানগরীর টঙ্গী ও পূবাইলের বেশ কয়েকটি স্থানে ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদি-নাসারাদের পরিকল্পিত বর্বরোচিত হামলা ও মুসলিম নারী-শিশুসহ গাজার মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।
সোমবার সকাল ১০টায় নগরীর টঙ্গীর গাজীপুরা, কলেজ গেইট, স্টেশন রোড ও পূবাইলের মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেন।পুবাইলের ঢাকা বাইপাস,টঙ্গী -ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হয় ছাত্র/ছাত্রী ও তৌহিদী জনতা।ওই সময় আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে যায় টঙ্গীসহ পুবাইলের বিভিন্ন এলাকা।
তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার,মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেন তারা।পরিশেষে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply