শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

ফেসবুক-ইনস্টাগ্রামের কাছে চলে যাওয়া তথ্য প্রক্রিয়া যেভাবে বন্ধ করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার

ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ এবং সে অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করে থাকে সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম।
এর ফলে ব্যবহারকারীদের দেখা ওয়েবপেজ, কনটেন্ট, লাইক ও কমেন্ট করা পোস্টসহ অবস্থানসংক্রান্ত সব তথ্য চলে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কাছে।
তবে প্রতিষ্ঠান দু’টির কাছে চলে যাওয়া তথ্য প্রক্রিয়া বন্ধ করারও ব্যবস্থা রয়েছে। সেটিংস পরিবর্তন করে অনলাইন তথ্য সংগ্রহের
ফেসবুকে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে
ফেসবুকে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে সেটিংসের ওপর ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় মেটা অ্যাকাউন্টস সেন্টারের নিচে থাকা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার অপশনে ট্যাপ করতে হবে।
এরপর স্ক্রল করে ইউর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস নির্বাচনের পর নিচে থাকা ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করতে হবে। এবার ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপের পর ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর কনটিনিউ বাটনে ক্লিক করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি বাটনে পুনরায় ট্যাপ করলেই ফেসবুক আর অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করবে না।
ইনস্টাগ্রামে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে।
এবার পরের পৃষ্ঠায় অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস নির্বাচনের পর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটিতে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি ক্লিক করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories