মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জমি নিয়ে বিরোধ ॥ প্রতিপক্ষ ৩জনকে প্রকাশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা।

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪২০ বার

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ রামচরন দাস . তার স্ত্রী মিতালী রানী দাস ও তার ছেলে ঝন্টু চন্দ্র দাসসহ অনু রানী, পল্লী বিদ্যুৎ নরসিংদীতে কর্মরত রাজকুমার এবং তার স্ত্রী মুক্তা রানী, মিলে নারায়ন চন্দ্র দাস, স্ত্রী গিরিবালা রানী, নারায়ন চন্দ্র দাসের ভাই হারাধন চন্দ্রকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযােগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘেটেছ গত ৩০ মার্চ ২০২৫ ইং দুপুরে। গুরুতর আহত তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, সেখান থেকে তাদের শহীদ তাজউদ্দিন মেডিকেল পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে আহত তিন জনকেই ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানান তাদের পরিবারের সদস্যরা।

জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ ইং রবিবার দুপুরে উপজেলার ৬ নং ওয়ার্ডের চাঁন্দাইয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নারায়ন চন্দ্র দাসের কন্যা লিপি রানী দাস বাদী হয়ে ৬ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে কালীগঞ্জ থানার মামলা নং ৩(৩১)২৫ রজু করার পর প্রতিপক্ষ নারায়ন চন্দ্র দাস, স্ত্রী গিরিবালা রানী দাস ও হারাধন চন্দ্রকে হত্যার চেষ্টা মূল হোতা রামচরন. তার স্ত্রী মিতালী রানী দাস ও অনু রানী দাসকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠানোর ২দিন পর মিতালী রানী দাস ও অনু রানী দাস আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুনরায় মামলার বাদীপক্ষকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে বলে বাদীনি লিপি রানী এ প্রতিবেদককে জানান।

স্থানীয়রা জানায়, শুরেন্দ্র চন্দ্র ও রামচরন দাস পরিবারের মধ্যে র্দীঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে এ নিয়ে ভূমি অফিসে মিসকেস চলমান রয়েছে এবং গাজীপুর বিজ্ঞ আদালতসহ উচ্চতর আদালত থেকে নারায়ন গংদের পক্ষে রায় রয়েছে বলে জানা গেছে।।

ঘটনার দিন বাদী পক্ষ বাড়ির পাশে জমিতে গরুর জন্য কচূড়ি পানা কেটে বাড়িতে আসার পর প্রতিপক্ষ রামচরন দাসের নেতৃত্ব তার স্ত্রী মিতালী রানী দাস ও তার ছেলে ঝন্টু চন্দ্র দাসসহ মুক্তা রানী, অনু রানী, রাজকুমার মিলে ধারালো কুড়াল, দা এবং বাশ নিয়ে বাদী পক্ষকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে দৌড়িয়ে নিয়ে পার্শ্ববতী ক্ষেত এবং ডোবায় ফেলে রামচরণ দাস কুড়াল হাতে এলােপাথারী কুপিয়ে বাদী পক্ষ নারায়ন চন্দ্র দাস, গিরিবালা রানী দাস এবং হারাধন দাসের উপর আক্রমন করে। রামচরণ দাসের কুড়ালের আঘাতে উক্ত মামলার বাদীনি লিপি রানী দাসের পিতা মাতা এবং কাকা ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এক পর্যায় প্রাণ রক্ষার্থে নারায়ন ডোবায় কচুরীপানার ভেতর লোকানোর চেস্টা করে ব্যর্থ হয়। সেখানেও দূস্কৃতিকারীরা তাকে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করে। একাধিক কুড়ালের আঘাতে নারায়নসহ সকলের শরীরের বিভিন্ন স্থান আলাদা হয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর তাজউদ্দিন এবং পরে ঢামেকে প্রেরণ করেন। কিন্ত ঢামেক তাদের পঙ্গু হাসপাতালে প্রেরণ করলে সেখানে নিয়ে তাদের ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার মূলহোতা রামচরণ দাস সাময়িক আহত অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হলে খবর পেয়ে দ্রুত কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১ মার্চ রাতে রামচরণ দাস এবং তার স্ত্রী মিতালী রানী দাসসহ বাড়ি থেকে অনু রানী দাসকে গ্রেফতার করে ১ মার্চ গাজীপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। পরে অভিযুক্ত দুই নারী বিজ্ঞ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন এবং প্রকাশ্যে মামলার বাদীনিসহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার হুমকি দেয়ায় বাদীনি প্রাণোভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং মানবেতর দিন কাটাচ্ছেন বলে জানান। এছাড়া বাদীনি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট লিখিত অভিযোগ করেছেন বলে দাবী করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শোনেছি, দুজন নারী জামিনে বেরিয়ে এসেছে। বাদীনিকে হুমকির বিষয়টি আমার জানা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories