মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টঙ্গীতে যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে হুমকির অভিযোগ

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার

টঙ্গীতে রবিউল ইসলাম মিজান নামে এক ব্যক্তিকে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত যুবলীগ নেতা বাদশা মিয়া টঙ্গীর পাগার ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত ১১টার দিকে অভিযুক্ত বাদশা রাস্তায় একা পেয়ে রবিউল ইসলামের মাথায় পিস্তল ধরে এলোপাতাড়ি মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে মোটর সাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে।
ভুক্তভোগী রবিউল ইসলামের অভিযোগ, বাদশা মিয়া আগেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযুক্তের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে বলে আশংকা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান, পবিত্র ঈদুল ফিতরের দিনও এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরেছে বাদশা। অভিযোগ আছে ৫ আগষ্টের পর ২৭ আগস্ট সন্ধ্যায় স্টেশন রোড এলাকায় বিএনপির এক নেতার সাথে বৈঠক করে আপোষ মিমাংসা করে এলাকায় বীরদর্পে চলাফেরা করছেন বাদশা ও তার অনুসারীরা।
এবিষয়ে অভিযুক্ত বাদশার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান, থানায় অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories