শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নিহত পুলিশ সদস্য রনির জন্য মানবতার উদাহরণ সৃষ্টি করলেন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার

সড়ক দূর্ঘটনায় নিহত কনস্টেবল রনির নবজাতক সন্তান ও তার পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি )কমিশনার ড.নাজমুল করিম খান।
পৃথিবীতে জম্ম নিয়েই পিতৃ হারা হলেন নিহত রনির নবজাতক সন্তান। এমনই জম্মান্তরের হৃদয় বিদারক ক্ষণে পুলিশ সদস্য রনির নবজাতক সন্তান তার পরিবার।
বুধবার (২ এপ্রিল) জিএমপি এর পক্ষ থেকে সন্তানটির জন্য উপহার ও হাসপাতালের যাবতীয় চিকিৎসা ব্যয় ও পারিবারিক খরাচাদী বহন করা হয়েছে। পুলিশ কমিশনারের পক্ষে পরিবারটির হাতে তা তুলে দেন সহকারী পুলিশ কমিশনার (এসি) তানভীর আহম্মেদ। এই সময় শত দুঃখের মাঝেও জিএমপি কমিশনারের এমন ভাবে পাশে দাঁড়ানোতে নিহত কন্সটেবল রনির নবজাতক ও তার পরিবার সান্ত্বনা খুঁজে পেয়েছেন। এসময় রনির পরিবার জিএমপি কমিশনারের এমন মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য গত ১ এপ্রিল গর্ভবতী স্ত্রীর সিজার করানোর উদ্দেশ্যে ছুটি নিয়ে টাঙ্গাইলে নিজ বাড়ি যাওয়ার পথে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন কন্সটেবল রনি। ওই দিন সন্ধ্যায়ই তার পুত্র সন্তান জন্ম গ্রহন করেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories