বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

মতলব দক্ষিণে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল এর সংবাদ সম্মেলন

মতলব প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৩ বার

শ্রম মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব, জিয়া সাইভার ফোর্সের উপদেষ্টা ও মতলব ডক্টর ফোরামের যুগ্ম আহবায়ক এবং চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ এ এম এম আনিসুল আউয়াল পিএইচডি মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।
মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্ব আজ ২৫ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার সময়ে কচিকাঁচা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, আমি হাসিনার স্বৈরশাসনের পতনে আমি একজন একটিভিস্ট হিসেবে কাজ করেছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের গণতন্ত্র যখন আওয়ামীতন্ত্রে পতিত হয়েছিল এবং দেশের সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে ছিল তখন প্রতিনিয়ত আমি আমার চাকুরী ও জীবনের ঝুঁকি নিয়ে সরকারের অপকর্মের বিরুদ্ধে অনবরত লাইভ ভিডিও’র মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি।
তিনি আরো বলেন, আমি ১৯৭৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম আহবায়ক ছিলাম। আমার আশা ব্যক্তিগত প্রোফাইল, ছাত্র রাজনীতি ও পেশাগত জীবনের দায়িত্ব পালনের কারনে দল আমাকে মনোনয়ন দিবেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কী কী কাজ করবেন তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি ইয়ামিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, আওয়ার বাংলাদেশ ব্যুরো ইনচার্জ লোকমান হোসেন হাবীব , ইলশেপাড় প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু প্রমুখ।
এ সময় মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি গোলাম নবী খোকনসহ মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন
ক্যাপশন: মতলব দক্ষিণে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চাঁদপুর দুই আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ আনিসুল আউয়াল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories