রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নলছিটিতে ৩ দিন পর উদ্ধার হলো লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া শিশুর লাশ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩২ বার

ঝালকাঠির নলছিটিতে টানা ৩ দিন পর সুগন্ধা নদীতে ভেসে উঠেছে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া শিশু রায়হান’র লাশ।
২১ মার্চ শুক্রবার ভোর সারে ৬টার দিকে লোকজন দপদপিয়ার লঞ্চঘাটের পন্টুনের পাশে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করেন। লাশ ভেসে ওঠার খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ এসে রায়হানের মরদেহটি উদ্ধার করে।
উল্লেখ্য গত ১৮ মার্চ নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৫ এর ধাক্কায় একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ১০ বছরের শিশু রায়হান নিখোজ হয়।
শিশু রায়হান মল্লিক একই এলাকার আলতাবের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো। আলতাব নৌকা ডুবে যাওয়ার পর সাতরে তীরে উঠতে পারলেও রায়হান উঠতে পারেনি।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে মৃত রায়হানের বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন।এসময় সন্তানের লাশ দেখে মা-বাবার আহাজারী এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি করে। বরিশাল নৌ পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories