আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সামনে কঠিন দুই প্রতিপক্ষ ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে। ২০২৫ সালের গুরুত্বপূর্ণ এই সূচির জন্য শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত স্কোয়াড গঠনের প্রক্রিয়ায় বেশ কয়েকজন খেলোয়াড় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন।
আর্জেন্টিনার খ্যাতনামা গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুলের প্রতিবেদন অনুযায়ী, স্কোয়াড থেকে বাদ পড়ার তালিকায় রয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এর মধ্যে অন্যতম দুই তারকা হলেন জিওভানি লো সেলসো এবং আলেহান্দ্রো গার্নাচো।
ফ্রান্সিসকো ওর্তেগা
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের এই লেফট-ব্যাক আর্জেন্টিনার ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে এসেছিলেন চমক হয়ে। তবে চূড়ান্ত তালিকায় জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
আলেহান্দ্রো গার্নাচো
ম্যানচেস্টার ইউনাইটেডের এই তরুণ তারকার সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। ক্লাবের খারাপ ফর্মের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের কারণেও জাতীয় দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে।
মেসির অন্যরকম মাইলফলক
শীতকালীন স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতল বাংলাদেশ
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৯ ব্রাজিলিয়ান ফুটবলার
জিওভানি লো সেলসো
তার বাদ পড়ার কারণ হলো ইনজুরি। বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে থাকা এই মিডফিল্ডার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই তিনি চোটের কারণে খেলতে পারছেন না।
ক্লদিও এচেভেরি
‘নতুন মেসি’ হিসেবে পরিচিত ক্লদিও এচেভেরি সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেও আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি। তরুণ এই প্রতিভাকে অপেক্ষায় থাকতে হবে নিজের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য।
তবে নতুন মুখ হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ট্রো। আর্জেন্টিনা কোচ স্কালোনির নেতৃত্বে দলটি শক্তিশালীভাবে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত হচ্ছে।
Leave a Reply