শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

রান্নাঘরে ১০টি জিনিস রাখবেন না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৩৪ বার

রান্নাঘর :

রান্নাঘর হলো বাড়ির গুরুত্বপূর্ণ একটি স্থান। মনে রাখতে হবে, রান্নাঘর যেমন আমাদের খাবারের জোগান দেয় ঠিক তেমনি রান্নাঘরই যাবতীয় রোগের উৎস। তাই রান্নাঘর সুরক্ষিত রাখতে নিচের ১০টি জিনিস ফেলে দিন।

১. খোলা খাবার বা পানীয়- কোনো রকম খোলা খাবার, পানীয় রান্নাঘরে রাখবেন না। তাতে মুখ দিতে পারে পোকামাকড়, পড়তে পারে টিকটিকি। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

২. প্লাস্টিকের তেলের বোতল- অনেকেই প্লাস্টিকের বোতলে তেল ব্যবহার করেন। বেশি দিন তা ব্যবহার করবেন না। বড় জোর ২ মাস ব্যবহার করতে পারেন। আপনার অজান্তেই বাসা বাঁধতে পারে জীবাণুরা।

৩. পানির বোতল কখনোই খোলা অবস্থায় রান্নাঘরে রাখবেন না।

৪. রান্নাঘরে ওয়াইনের বোতল খোলা অবস্থায় রাখবেন না। দুদিন পর থেকেই ওই বোতলে ফাংগাস জন্মায়।

৫. যে কোনো মশলা খোলা অবস্থায় বেশি দিন বাইরে ফেলে রাখবেন না। ফলে মশলার প্রকৃত গন্ধ নষ্ট হয়ে যায়।

৬. অনেক খাবার আমরা ফ্রিজে রাখি। তিন দিনের বেশি কোনো খাবার ফ্রিজে রাখবেন না। তিন দিনের পুরনো খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

৭. এক সপ্তাহ অন্তর অন্তর যে স্পঞ্জ দিয়ে বাসন ধোওয়া হয় তা পরিবর্তন করুন। পানি আর সাবান লেগে থাকায় ওটার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়।

৮. পারত পক্ষে বিয়ারের ক্যান ফ্রিজে রাখবেন না। আর রাখলেও তা একমাসের বেশি রাখবেন না। কারণ, এক মাসের পর থেকেই সেটার মধ্যে ফারমেন্টেশন শুরু হয়।

৯. খাবার সোডা, পাউডার ছয় মাসের বেশি ব্যবহার করেবেন না। বোতলের গায়ে লিখা থাকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি তা করবেন না।

১০. সস, জ্যামের বোতল সব সময় ভালো করে মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। কোনো কারণে হয়তো ভালো করে মুখ বন্ধ করেননি। কিন্তু তা পরে খেলে শরীরে বিষক্রিয়ার সম্ভাবনা থেকে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories