বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, জানালো আইসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৩ বার

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। ছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্ব ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে।
শুক্রবার (১৪ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে।
৯ এপ্রিল প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের পর দুই দিন বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে জ্যোতির দল।
গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ এপ্রিল বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ ও ১৯ এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে এলসিসিএ মাঠে। ১৩ ও ১৫ এপ্রিল বাংলাদেশের ম্যাচ দুটি দিবারাত্রির। জ্যোতিদের বাকি তিন ম্যাচ হবে সকালে।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা- এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories