বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৭ বার

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories