সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বিক্রি হয়নি, ফিরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার গরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার

অধিক লাভের আশায় মাত্র কয়েকদিন আগে রাজধানীর হাটে আনা গরুর অধিকাংশই বিক্রি হয়নি বলে জানিয়েছেন ব্যাপারী ও খামারাীরা। তাই ঈদের দিনই বিক্রি না হওয়া গরু নিয়ে ফের গ্রামের পথে রওয়ানা দিয়েছেন তারা।

বুধবার (২১ জুলাই) রাতে রাজধানীর গাবতলী ও মাওয়া সড়ক এলাকায় ট্রাক ও মিনি পিকআপ ভর্তি গরু নিয়ে ব্যাপারীদেরকে ফিরে যেতে দেখা গেছে। এছাড়া রাজধানীর হাটগুলোর একাধিক ব্যাপারীর সংগে কথা বলেও জানা গেছে এই তথ্য।

শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ১৭ টি গরু নিয়ে গোলাপবাগ মাঠে এসেছিলেন রইস মিয়া। তিনি বলেন, ১৬ জুলাই ১৭ টি গরু নিয়ে হাটে আসছি। কিন্তু একটাও বিক্রি করতে পারিনি। পরে গতকাল অনেকটা পানির দামে পাঁচটি গরু বিক্রি করেছি। সেই টাকা দিয়ে আজকে গরু নিয়ে চলে যাবো।শুধু গরু ব্যাপারী রইস-ই নয়, তার মতো আরও অনেক ব্যাপারীও পড়েছেন একই সমস্যা। গাবতলী হাটের আটটি গরু নিয়ে আসা নীলফামারীর ব্যাপারী হাসান উদ্দোলা মাত্র একটি গরু বিক্রি করেছেন। বাকি গরুগুলো আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছেন এলাকায়।তিনি বলেন, একটা গরু কোনও মতে দেড় লাখ টাকা বিক্রি করেছি। হিসেব করে দেখলাম লাভ থাকবে হাজার দশেক টাকা। বাকি ৭টা গরুর দামই বলেনি। বিক্রি তো দূরের কথা। তাই আজ নিয়ে যাচ্ছি।গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশ সদস্য আবু নোমান বলেন, আজ সন্ধ্যা থেকে ট্রাক পিকআপ ভ্যানে প্রচুর গরু গ্রামের দিকে নিয়ে যেতে দেখেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories